সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক

সাতক্ষীরার ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে জাকির হোসেন (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রামের ১১টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।

জাকির ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক আশরাফুল হক বলেন, জাকিরের কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।

তিনি আরও বলেন, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার হচ্ছিল। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

—–ইউএনবি