সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

দিল্লিতে আদালতে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৪, আহত ৪০

অনলাইন ডেস্ক :

ভারতের রাজধানী দিল্লির একটি আদালতে দুই পক্ষের গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

শহরটির রোহিনি এলাকায় আদালত ভবনের ভেতরে প্রতিপক্ষের হামলায় দেশটির মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় থাকা জিতেন্দ্র গগি নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গগিকে আদালতে বিচারকের সামনে হাজির করার পর আইনজীবীর ছদ্মবেশে থাকা প্রতিপক্ষের লোকেরা তার ওপর হামলা চালায়। পরে পুলিশের গুলিতে প্রতিপক্ষের দুই হামলাকারী মারা যায়।

হামলার পর আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।