সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কর্ণফুলীতে অয়েল ট্যাংকার বিস্ফোরণে নিখোঁজ সাদ্দামের লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান অয়েল ট্যাংকার বিস্ফোরণে নিখোঁজের দুইদিন পর নজরুল ইসলাম সাদ্দামের (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ থানার পুলিশ। শুক্রবার দুপুরে কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, গত বুধবার সন্ধ্যায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ‘ওটি ওশান’ নামের তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে কয়েকজন গ্যাস দিয়ে ওয়েল্ডিং করার সময় একপর্যায়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় আগুন থেকে বাঁচতে তারা নদীতে ঝাপ দেয়। এতে জাহাজটির শ্রমিক সাদ্দামও নিখোঁজ হন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও কয়েকজন।

নজরুল ইসলাম সাদ্দাম কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা মাইজ্যাফকির বাড়ির হাজী আব্দুল হাশেমের ছেলে বলে পুলিশ জানায়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, সাদ্দামের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

—ইউএনবি