সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

তিন মাস পর ক্লাসে ফিরলেন ঢাবি শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চলমান অস্থিরতায় তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস শুরু হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, মধুর ক্যান্টিন, টিএসসিসহ ক্যাম্পাসের সব জায়গায় শিক্ষার্থীদের সমাগমে চিরচেনা রূপে ফিরে এসেছে ঢাবি।

দীর্ঘ বিরতির পর ক্লাসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে।

গত ২ জুন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়। ঈদের ছুটি শেষে ১ জুলাই থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু ‘বৈষম্যমূলক’ পেনশন ব্যবস্থা থেকে বাদ দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। যার ফলে গত ১ জুলাই থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেলে গত ১৬ জুলাই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।

এরপর গত ১৯ সেপ্টেম্বর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

——ইউএনবি