সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টিভি ছেড়ে ওটিটিতে জাহিদ হাসান

অনলাইন ডেস্ক :

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা জাহিদ হাসান। তিন যুগের বেশি সময় ধরে রাজত্ব করেছেন টিভি পর্দায়। চলচ্চিত্র অঙ্গনেও রেখেছেন কৃতিত্বের ছাপ। তবে ইদানীং নিজেকে গুটিয়ে নিয়েছেন অনেকটাই। বেছে বেছে কাজ করছেন। তবে এবার নতুন কাজের খবর নিয়ে এলেন এই গুণী অভিনেতা। এবার টিভি নাটকে নয়, অনলাইন প্ল্যাটফর্মের জন্য নির্মিত কাজে মনোযোগী জাহিদ হাসান। অভিনেতা সম্প্রতি যুক্ত হয়েছেন নতুন তিনটি কাজে। এর মধ্যে দুটি ওয়েব সিরিজ ও একটি ওয়েব ফিল্ম।

এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, “কাজগুলো নিয়ে এরইমধ্যে পরিচালকদের সঙ্গে আলাপ-আলোচনা চূড়ান্ত হয়েছে। পরিচালক রায়হান রাফির দুটি এবং তানিম নূরের একটি কাজ। তবে ‘পালাবি কোথায়’ নামে একটি কাজ করছি আর বাকি দুটির নাম জানাতে পারছি না। সেগুলোর নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই শুটিং শুরু করব। ভালো কাজের ব্যাপারে ওদের (দুই নির্মাতার) অনেক চেষ্টা আছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সম্মানটা অনেক বেশি দেয়। আর এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

অনলাইন কনটেন্টের কাজে আগ্রহের কারণ জানিয়ে এ অভিনেতা বলেন, ‘বেশ যতœ ও আন্তরিকতা নিয়ে ওটিটির কাজগুলো হয়। সময় নিয়ে এসব কাজ করার কারণে, মানের ক্ষেত্রেও খুব একটা আপোশ করে না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। তাই কাজ করে এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। এখন তো টিভি নাটক আর করছি না। পরিবেশটাও আমার চাওয়ার মতো নাই। ওটিটিতে তাই মনোযোগী হচ্ছি।’