সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নাইজেরিয়ান সি কে’র সঙ্গে জুটি বাঁধলেন নোরা

অনলাইন ডেস্ক :

বলিউডের অন্যতম আইটেম ড্যান্সার হিসেবে পরিচিতি পাওয়া ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। নিজের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন দুটোতেই শোবিজ জগতে আলোচনায় তিনি। নাচের পাশাপাশি সমানতালে করে যাচ্ছেন অভিনয়। সেই সঙ্গে গানেও রয়েছে দক্ষতা। এবার নতুন করে আবারও গান প্রকাশ করতে চলেছেন নোরা। সঙ্গী নাইজেরিয়ান গায়ক সি কে। গত সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্টোরি দিয়ে সুখবরটি জানিয়েছেন নোরা। তিনি বলেন, ‘এটা আমার পরবর্তী গান, সঙ্গেই থাকুন।’

জানা গেছে, আগামী সপ্তাহে গানটি মুক্তি পাবে। এর আগেই নোরার ভক্তদের মনে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। সি কে’র পপের সঙ্গে নোরার নৃত্যের ঝলক দেখার জন্য মুখিয়ে আছেন তারা। নোরাকে সর্বশেষ ‘মাডগাও এক্সপ্রেস’ নামক একটি সিনেমায় দেখা গেছে। ডার্ক কমেডি জনরার সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা পায়। অভিনেত্রীর হাতে বর্তমানে আরো দুটি সিনেমা রয়েছে। এর মধ্যে ‘ড্যান্সিং ড্যাড’র শুটিং শেষ, রয়েছে মুক্তির অপেক্ষায়।