সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাই‌ক্রোর ধাক্কা, নিহত ৩

জেলা প্রতিনিধি:

টাঙ্গাই‌লের মির্জাপু‌রে দাঁড়ি‌য়ে থাকা কাভার্ডভ্যানকে মাই‌ক্রোবা‌স স‌জো‌রে ধাক্কা দেয়ায় দুই ভাইসহ তিনজন নিহত হ‌য়ে‌ছেন। এ‌ সময় আ‌হত হ‌য়ে‌ছেন আ‌রো একজন। বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের উপ‌জেলার পাকুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- জয়পুরহাট জেলার আ‌ক্কেলপুর উপ‌জেলার টিয়াড়ি গ্রা‌মের এমদাদুল হ‌কের ছে‌লে গোলাম মন্ডল শা‌মিম, তার ভাই সৌরভ মিয়া ও মাই‌ক্রোবাসের চালক। ত‌বে চাল‌কের প‌রিচয় পাওয়া যায়‌নি। আহত হয়েছেন শা‌মি‌মের স্ত্রী মিম আক্তার।

মির্জাপুর ফায়ার সা‌র্ভিসের সাবস্টেশ‌ন অ‌ফিসার আহমদ হো‌সেন জানান, ঢাকাগামী এক‌টি মাই‌ক্রোবাস‌ মহাসড়‌কের পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে সেখা‌নে দাঁড়ি‌য়ে থাকা কাভার্ডভ্যানকে স‌জো‌রে ধাক্কা দেয়। এ‌তে মাই‌ক্রোবাস‌টি দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। এ সময় মাই‌ক্রো‌বাসের চালকসহ দুই ভাই ঘটনাস্থ‌লেই মারা যায়। গুরুতর আহত হন নিহত শা‌মি‌মের স্ত্রী মিম আক্তার।

তি‌নি বলেন, মরদেহগু‌লো পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়ে‌ছে। আহতকে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।