সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ঢাকায় নেমে আফ্রিদি বাংলায় বললেন, ‘আমি চলে এসেছি’

চিটাগং কিংসের শুভেচ্ছাদূত ও মেন্টর শহিদ আফ্রিদি। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাত পোহালেই মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। বিপিএলকে সামনে রেখে ঢাকায় এসেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। তবে এবার খেলতে নয়। চিটাগং কিংসের শুভেচ্ছাদূত ও মেন্টর হিসেবে এবার বাংলাদেশে আগমন তার।

রোববার (২৯ ডিসেম্বর) ঢাকায় পা রাখেন কিংবদন্তি এই ক্রিকেটার। এসেই ভাঙা ভাঙা বাংলায় আফ্রিদি বললেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি।’

এর বিপিএলের ছয় আসরে খেলেছেন আফ্রিদি। ঢাকা গ্লাডিয়েটর্স, সিলেট সুপারস্টারস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।

এর আগে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন পাক পেসার ও শহিদ আফ্রিদির মেয়ে জামাই শাহীন শাহ আফ্রিদি। নিজের শ্বশুর সম্পর্কে শাহীন বলেছিলেন, ‘তিনি পরামর্শক হিসেবে আসছেন। আশা করি, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’