সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

অবশেষে বিপিএলের টিকিট মূল্য প্রকাশ, কিনবেন যেভাবে

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

বিপিএল শুরুর ২৪ ঘণ্টা আগেও টিকিট না পেয়ে বিসিবির গেইটে বিক্ষোভ শুরু করেন দর্শকরা। এরপরই টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় এক বিবৃতিতে বিপিএলের টিকিট কেনার বিষয়ে তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বিকেল ৪টা থেকে। সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট কেনার সুযোগ পাবেন সমর্থকরা।
এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে। মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে সরাসরি টিকিট কেনা যাবে। এছাড়া অনলাইনে টিকিট পাওয়া যাবে এই ঠিকানায়, www.gobcbticket.com.bd

এবারের বিপিএলের সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা। সর্বোচ্চ ২০০০ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। নর্দার্ন ও সাউদার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা করে। শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা।

ইন্টারন্যাশনাল গ্যালারির মিডিয়া ব্লক ও করপোরেট ব্লকের টিকিটের মূল্য ১০০০ টাকা। এছাড়া সাউথ করপোরেট ব্লকের টিকিটের মূল্য ৮০০ টাকা। গ্র্যান্ডস্ট্যান্ড আপার ও লোয়ারের টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০০ টাকা করে। একটি বিশেষ গ্যালারির ব্যবস্থা করেছে আয়োজকরা। শহীদ মুশতাক স্ট্যান্ডের পাশেই রয়েছে জিরো ওয়েস্ট জোন। যেখানে আসন সংখ্যা ৩০০ জন। ৬০০ টাকায় পাওয়া যাবে সেই গ্যালারির টিকিট।

মধুমতি ব্যাংকের যে ৭টি শাখায় বিপিএলের টিকিট পাওয়া যাবে:

১) মিরপুর শাখা (মিরপুর ১১)
২) মতিঝিল শাখা (ঢাকা চেম্বার বিল্ডিং)
৩) গুলশান শাখা (গুলশান ১ ও ২ এবর মাঝে)
৪) ধানমন্ডি শাখা (পুরোনো ২৭)
৫) উত্তরা শাখা (জসীম উদ্দিন রোড)
৬) কামরাঙ্গীচর শাখা
৭) ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট বিল্ডিং)।