সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ডলারের দাম বাড়ায় কমছে টাকার মান

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

দিনে দিনে ডলারের দাম বাড়ায় কমেছে টাকার মান। বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করেও দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছে না।

বুধবার (২৯ সেপ্টেম্বর) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারে ১২ পয়সা বেড়ে ৮৫ টাকা ৪৭ পয়সা হয়েছে। তবে খোলাবাজার ও নগদ মূল্যে ডলার প্রতি ৮৮ থেকে ৮৯ টাকায় কেনাবেচা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের জুলাই মাস থেকে রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানি কমেছে। তবে দেশে আমদানি চাপ বাড়ছে। এর দায় পরিশোধে বাড়তি ডলার লাগছে। ফলে বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এতে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম।

দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর গত মাসের শুরুতে (আগস্ট) হঠাৎ টাকার বিপরীতে বাড়তে শুরু করে ডলারের দাম। যা এখন পর্যন্ত অব্যাহত আছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেনের জন্য প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৮৫ টাকা ৪৭ পয়সা; যা এ যাবৎকালের সর্বোচ্চ মূল্য। গত ২ সেপ্টেম্বর এ দর ছিল ৮৫ টাকা ২০ পয়সা। আর গত মাসের শুরুতে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। এ হিসাবে ৩৮ কর্মদিবসের ব্যবধানে ডলারের বিপরীতে ৬৭ পয়সা দর হারিয়েছে টাকা। এর আগে ২০২০ সালের জুলাই থেকেই ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল ডলার।