সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার আলোচিত রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ ওরফে মাস্টার মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে তাকে গুলি করে হত্যা করা হয়।

আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈম-উল হক জানান, বুধবার রাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের এক দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন মুহিবুল্লাহ। এ সময় মুখে গামছা পরা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পর পর পাঁচটি গুলি করে। মাস্টার মুহিবুল্লাহর শরীরে তিনটি গুলি লাগে। পরে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মাস্টার মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান। তিনি উখিয়ার ওয়ান-ইস্ট লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লকের বাসিন্দা।

২০১৯ সালের ২২ আগস্ট রোহিঙ্গা শিবিরে মহাসমাবেশ করে আলোচনায় আসেন মুহিবুল্লাহ।