সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ১১৬

বন্দিদের আত্মীয়রা খবরের জন্য অপেক্ষা করছে

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮০ জন। দেশটির ইতিহাসে কারাগারের ভিতর এটি সবচেয়ে সহিংস ঘটনা বলে বুধবার কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে মঙ্গলবার রাতে এই ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো বিদ্যমান পরিস্থিতিতে দেশটির কারাগারে জরুরি অবস্থা জারি করেন এবং ওই কারাগারের নিরাপত্তায় আরও বেশি সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দেন।

প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক, অপরাধী গ্যাংদের ক্ষমতার বিরোধের জন্য কারাগারগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা হচ্ছে।’

ইকুয়েডরে কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ফেব্রুয়ারিতে কারাগারে দাঙ্গার ঘটনায় ৭৯ জন নিহত হয়েছিল।