সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আগুন নেভাতে গিয়ে পানির পরিবর্তে তেল ঢালা হয়েছে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:
২০০৯ থেকে ২০১৯ অর্থবছরে গড় জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ দেখানো হলেও বাস্তবে তা ৪ দশমিক ২ শতাংশ মিলেছে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হেসেন।

‘শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামে সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরমের সহায়তায় শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি-২০২৪।

এ সময় তিনি আরো বলেন, মূল্যস্ফীতির আগুন নেভাতে গিয়ে পানির পরিবর্তে তেল ঢালা হয়েছে।
যার কারণে এটি সহনীয় পর্যায়ে আসেনি।

বিশ্বব্যাংকের সাবেক এই মুখ্য অর্থনীতিবিদ বলেন, পর্যাপ্ত বিনিয়োগের অভাব, বৈশ্বিক বিপর্যয়, ভুলনীতি এবং মহামারির পরবর্তী প্রভাব বর্তমান অর্থনৈতিক মন্দার মূল কারণ। ড. জাহিদ হোসেন আরো বলেন, বর্তমান অর্থনীতির ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে ক্রমবর্ধমান সরকারি ঋণ, দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস।