সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

৪ সংসদীয় আসনের উপ-নির্বাচন জুলাইয়ে

ষ্টাফ রির্পোটার :

জাতীয় সংসদের শূন্য চারটি আসনে উপ-নির্বাচন হবে আগামী জুলাইয়ে। তবে ভোটের তফসিল এখনো চূড়ান্ত হয়নি। ২৪ মে নির্বাচন কমিশনের বৈঠকে সময়সূচি ঠিক করা হবে। শূন্য হওয়া আসনগুলো হলো লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫।

বুধবার (১৯ মে)  নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ কথা জানিয়েছেন।তিনি বলেন, সংবিধানে একটি নির্দিষ্ট সময়ে সংসদীয় আসনের উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তাই আগামী জুলাইয়ে এই চারটি আসনে নির্বাচন আয়োজন করা হবে। ২৪ মে কমিশন সভায় তারিখ ঠিক করা হবে।

ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে সভায় কোনো আলোচনা হয়নি। ২৪ মে কমিশনের সভায় এ বিষয়ে আলোচনা হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বেলা তিনটায় কমিশন সভা অনুষ্ঠিত হয়।