সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। পরে দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে চরমোনাই পীরের সঙ্গে এ বৈঠকে বসেন বিএনপির মহাসচিব।

এর আগে রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির এক বিবৃতি পাঠান।

বিবৃতিতে গণমাধ্যমের প্রতিনিধিদের এই সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। বলা হয়, এই বৈঠক দেশের রাজনৈতিক পরিস্থিতির আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, যেখানে উভয় পক্ষের মতামত ও অবস্থান নিয়ে আলোচনা হবে।

পরিবর্তিত পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর ঐক্যপ্রচেষ্টার মধ্যে বিএনপিও ইসলামী দলগুলোকে কাছে টানার উদ্যোগ নিয়েছে। আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপতের ঐক্য ধরে রেখে মিত্র বাড়াতে চায় দলটি।

জানা গেছে, সম্প্রতি চরমোনাই পীরের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাতের পর এবার বিএনপির মহাসচিবের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে না থাকলেও পৃথকভাবে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিল।