সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ তালাত সুলতানা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

অধ্যাপক তালাত সুলতানা সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি একই কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন অবসরে গেলে পদটি শূন্য হয়। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অধ্যাপক তালাত সুলতানাকে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ এর উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, প্রফেসর তালাত সুলতানা তিতুমীর কলেজের ২৯তম অধ্যক্ষ। তিনি উপাধ্যক্ষের দায়িত্ব পাওয়ার আগে একই কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছিলেন।