সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাম্বো-কুরাশ প্রশিক্ষক ও রেফারি সেমিনার সম্পন্ন

 

 

স্পোর্টস রিপোর্টার:

বাংলাদেশ সাম্বো ও কুরাশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী বাছাইকৃত কোচ ও রেফারিদের অংশগ্রহণে নারায়ণগঞ্জের
বাংলাদেশ সেলফ ডিফেন্স কারাতে একাডেমিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশের কোচ ও রেফারিদের দক্ষতা বৃদ্ধি এবং সাম্বো ও কুরাশ খেলাধুলার প্রচার ও প্রসার ঘটানো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আর. এম. ফয়জুর রহমান এবং সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোস্তাক আহমেদ ও যুগ্ম সম্পাদক এ কে এম কামরুজ্জান।

এই আয়োজনের মাধ্যমে অ্যাসোসিয়েশন তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যে, সাম্বো ও কুরাশকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে তারা নিরলসভাবে কাজ করে যাবে। ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রশিক্ষণ সেমিনার পরিচালনা করেন জাতীয় সাম্বো এবং কুরাশ প্রশিক্ষক ও আন্তর্জাতিক রেফারি আশরাফুল ইসলাম ও মোঃ মাহামুদুল কবির।