সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রিং আইডির পরিচালক গ্রেপ্তার

পনজি স্কিমে জালিয়াতির অভিযোগে বেসরকারি ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডির পরিচালক মো. সাইফুল ইসলামকে শনিবার রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এর আগে ৩০ সেপ্টেম্বর ভাটারা থানায় ১০ জনের নাম উল্লেখসহ মোট ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সিআইডি মামলাটি তদন্ত করছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল তার সংগঠন রিং আইডি ব্যবহারকারীদের কাছ থেকে আমানত সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোন অনুমোদন পায়নি বলে স্বীকার করেছেন।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ এবং জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে রিং আইডি।

গ্রাহকদের থেকে নেয়া অর্থ অবৈধভাবে যাতে দেশের বাইরে পাচার করতে না পারে সেজন্য রিং আইডির সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্যে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে সিআইডি।

–ইউএনবি