সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

প্রেসিডেন্টকে অপসারণের দাবিতে ব্রাজিলে ফের বিক্ষোভ

অনলাইন ডেস্ক :

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন দেশটির হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার ব্রাজিলের ১৬০টির বেশি শহরে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। খবর বিবিসির। সাধারণ নির্বাচনের আর মাত্র একবছর। এর আগেই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন দেশটির বিরোধী দল ও ট্রেড ইউনিয়নের নেতারা। সম্প্রতি মতামত জরিপেও হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারো। আটলাস ইনস্টিটিউটের এক জরিপ বলছে, দেশটির ৬১ শতাংশ মানুষের অভিযোগ, বর্তমান সরকারের কাজের ফল খারাপ অথবা খুব খারাপ। অথচ ক্ষমতাগ্রহণের সময় এটি ছিল ২৩ শতাংশ। প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের মূল কারণ হচ্ছে করোনা মহামারি। দেশটিতে করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছয় লাখের বেশি মানুষ। বিক্ষোভকারীরা বলছেন, করোনা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। প্রেসিডেন্টের কারণে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতির মতো পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমরা গণতন্ত্র রক্ষার জন্য মাঠে নেমেছি। ২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় বসেন প্রেসিডেন্ট বলসোনারো। সম্প্রতি দেশটির উচ্চ আদালত প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে তদন্ত করার নির্দেশনাও দিয়েছেন।