সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শেরপুরে ৬০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জেলা প্রতিনিধি, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৬০ বোতল  নিষিদ্ধ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।
১৬ মার্চ রবিবার ভোরে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক কারবারি আনিসুর রহমান (৪৫) শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মৃত কাসেম আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রবিবার ভোরে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া এলাকার হযরত মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় একটি মিনি পিকআপ থেকে  ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার  ও মাদক কারবারি  আনিসুর রহমানকে গ্রেফতার  করা হয়।
শেরপুর জেলা গোয়েন্দা শাখার পুলিশ  পরিদর্শক সালেমুজ্জামান বলেন , ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং  রবিবার দুপুরে আসামিকে  আদালতে প্রেরণ করা হয়েছে ।