সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অযৌক্তিক কারণে নির্বাচন বিলম্বিত হলে জনগণ মেনে নেবে না: ইশরাক হোসেন

ইশরাক হোসেনফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, অযৌক্তিক কোনো কারণে নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত হলে জনগণ সেটা মেনে নেবে না।

বুধবার বিকেলে রাজধানীর শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ৩১ দফা কর্মশালায় ইশরাক হোসেন এ কথা বলেন।

কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে ইশরাক হোসেন বলেন, একজন উপদেষ্টার নেতৃত্বে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের কথা শোনা যাচ্ছে। এই অভিযোগ সত্য হলে তারা এটা সফলভাবে করতে পারবে না। কারণ, জনগণ এসব প্রশাসককে এক দিনের জন্যও অফিসে বসতে দেবে না।

শেখ হাসিনা যেভাবে মনোনয়ন–বাণিজ্য করে অযোগ্যদের পদে বসিয়েছেন, সেভাবে করা হলে জনগণ মেনে নেবে না । ইশরাক হোসেন আরও বলেন, যদি প্রশাসক নিয়োগ দিতে হয়, স্বচ্ছভাবে বিএনপিসহ অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রশাসক নিয়োগ দেওয়া যেতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম।