সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে বলে সোমবার জানানো হয়।

মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে এই বিষয়ে সংবাদ সম্মেলন করে ডিবির কর্মকর্তারা বিস্তারিত জানাবেন।

ডিবি সূত্র জানায়, বহুল আলোচিত ই-কর্মাস প্রতিষ্ঠান ইভ্যালি, রিং আইডি, ই অরেঞ্জ ও ধামাকার মতো কিউকমও চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতো। তবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হলে সম্প্রতি কিউকম তাদের অফিস বন্ধ করে দেয়।

ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বিষয়টিকে নজরদারির মধ্যে আনার কথা বলা হয়েছে।