সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রগ্রেসিভ লাইফ এর উদ্যোক্তা পরিচালক মোঃ মিজানুর রহমান এর পিতার প্রয়াণ

 

প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর উদ্যোক্তা পরিচালক মোঃ মিজানুর রহমান এর পিতা মো. আকিকুর রহমান গত ২০ মার্চ ২০২৫ রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মো. আকিকুর রহমান সাউথইস্ট ব্যাংক যাত্রার পর থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন।

আকিকুর রহমান ১৯৪৫ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের নবারুণের সুনারপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মো. আজিজুর রহমান ও মাতা মরহুম নজিবুন্নেছা। তিনি যুক্তরাজ্যের আরএআর ইনভেস্টমেন্ট লিমিটেড ও ডরকিং মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি আরএআর হোল্ডিং লিমিটেডের এমডি এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান ছিলেন।

প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ কর্তৃপক্ষ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।