সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাবনায় আন্তসমর্পনকৃত চরমপন্থী সদস্যদের মাঝে চাল বিতরণ

পাবনা প্রতিনিধি: পাবনায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আন্তসমর্পনকৃত চরমপন্থী সদস্যদের মাঝে চাল বিতরনক করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার মনোহরপুর এলাকার জালালপুর নতুনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির আয়োজনে এই চাল বিতরন করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন এনএসআই’র উপপরিচালক মোঃ তৌফিক ইকবাল, সহকারি পরিচালক এবিএম লুৎফুল কবির, সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম, জালালপুর নতুনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক বাবলু ব্যাপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন।

অনুষ্ঠানে ৭০জন চরমপন্থী সদস্যদের মাঝে ৩০ কেজি করে চাল তুলে দেন অতিথিবৃন্দরা।