সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসনাত বা সারজিস একজন মিথ্যা বলছেন: হান্নান মাসউদ

 

সম্প্রতি সেনাপ্রধানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলীয় সংগঠক সারজিস আলমের বৈঠকের পোস্টটি রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। এবার এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

রোববার (২৩ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন সারজিস আলম, যেখানে তিনি সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজের অভিমত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে হান্নান মাসউদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “এসব কি ভাই!! পাবলিকলি বলছি- দুইজনের একজন মিথ্যে বলছেন। এটা চলতে পারে না।”

তিনি আরও বলেন, “আর দলের গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও, আপনি যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন, তা ঠিক নয়।”

এছাড়াও, হান্নান মাসউদ উল্লেখ করেন, “মানুষ যখন এনসিপির জন্য স্বপ্ন দেখছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার পিছনে কার এজেন্ডা রয়েছে? সরি, আর চুপ থাকতে পারলাম না।”