সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কাবুলে আইএসের আস্তানায় তালেবানের অভিযান

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে ইসলামিক স্টেটের (আইএস) আস্তানায় অভিযান চালিয়ে বহু আইএস বিদ্রোহীকে হত্যা করার কথা জানিয়েছে তালেবান। রবিবার দেশটির রাজধানীর একটি মসজিদের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনার পর সোমবার এ অভিযান চালায় তালেবান।

রবিবার কাবুলের ঈদ গাহ মসজিদের বাইরে বোমা বিস্ফোরণে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়। এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে আগস্টে তালেবান দেশটির ক্ষমতা নেয়ার পর থেকে একের পর এক হামলা চালানোয় এ ঘটনায় আইএসকেই সন্দেহ করা হচ্ছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, কাবুলের উত্তরাঞ্চলের খাইর খানায় ইসলামিক স্টেটের আস্তানায় অভিযান চালায় তালেবান যোদ্ধারা। তবে এ অভিযানে ঠিক কতজন আইএস বিদ্রোহী মারা যান কিংবা কোনো তালেবান যোদ্ধা আহত হয়েছেন কি না তা উল্লেখ করা হয়নি।

রবিবার জাবিউল্লাহ মুজাহিদের মৃত মায়ের স্মরণে এক দোয়া অনুষ্ঠানে ঈদ গাহ মসজিদে তালেবান কর্মকর্তারা একত্রিত হলে এ হামলার ঘটনা ঘটে। আফগানিস্তান থেকে ৩১ আগস্ট মার্কিন সৈন্যরা প্রস্থান করার পর এ হামলাকে সবচেয়ে প্রাণঘাতি বলে বিবেচনা করা হচ্ছে।

এর আগে গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরের বাইরে বোমা হামলায় ১৬৯ জনের বেশি আফগান নাগরিক ও ১৩ মার্কিন সেনা কর্মকর্তা নিহত হয়। আইএস এ হামলার দায় স্বীকার করেছিল।