সাম্প্রতিক
বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ পার্কিং নিয়ে বাগ্‌বিতণ্ডা, প্রকাশ্যে যুবকের গুলিবর্ষণ বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ঢাকায় ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন ইসলামী ন্যাটোর সামরিক শক্তি কতটা, পাকিস্তান-তুরস্ক-সৌদির হাতে কী কী অস্ত্র বিয়ের গুঞ্জনে ক্ষুব্ধ পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রেকর্ড ৪ কোটি ডলারে বিক্রি বৈদ্যুতিক গাড়ি ‘লুস’, ক্রেতা কে? রোহিঙ্গারা ‘বাঙালি’, মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ
Skip to content

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নাতনীকে বাঁচাতে গিয়ে ট্রেনের কাটা পড়ে নানা ও নাতনী দুইজনেরই মৃত্যু  হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল (দোতলা সাঁকো সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরদী উত্তর বাঘইল এলাকার মৃত রহমত সরদারের ছেলে বাবুল সরদার (৫৫) ও চর-মিরকামারী এলাকার ইসমাইল হোসেনের মেয়ে মুনতাহার (৫), বাবুল ও মুনতাহার সম্পর্কে নানা ও নাতনী।
স্থানীয়দের সূত্রে জানা যায়,  সন্ধ্যায় নানা বাবুল সরদারের সাথে নাতনি মুনতাহার রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল। সন্ধ্যায় ঈশ্বরদী থেকে পাকশী অভিমুখে একটি ট্রেনের ইঞ্জিন ট্রায়ালের সময় বাঘাইল দোতলা সাঁকো সংলগ্ন স্থানে পৌঁছালে নাতনি মুনতাহার দৌড়ে ট্রেনের ইঞ্জিনের সামনে চলে যায়। এসময় নানা বাবুল সরদার তাকে বাঁচাতে গিয়ে নিজেও ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় পৃষ্ঠ হন। এতে ঘটনাস্থলেই নানা বাবুলের মৃত্যু হয়। আহত নাতনি মুনতাহারকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জিআরপি ঈশ্বরদী থানার (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।