সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ছাত্র আন্দোলনে নিহত মিনহাজুলের পরিবারকে উপজেলা প্রশাসনের ঈদ উপহার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরে নিহত জয়পুরহাটের আক্কেলপুরের শহীদ মিনহাজুল ইসলামের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে আক্কেলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম , বৈষম্য বিরোধী আন্দোলনের আক্কেলপুরের ছাত্র নেতা মাহফুজ আহম্মেদকে সাথে নিয়ে শহীদ মিনহাজুলের বাড়িতে গিয়ে ঈদ উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় এবং শহীদ মিনহাজুলের অসুস্থ্য মায়ের শারিরীক অবস্থার খোঁজ নেন।

শহীদ মিনহাজুলের মামা মিলন হোসেন বলেন, আমার ভাগিনা তার অসুস্থ্য মায়ের চিকিৎসার টাকা উপার্জনের জন্য গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতো। আন্দোলন চলাকালীন সময়ে সেখানেই গুলিতে সে নিহত হয়। এরপর থেকেই উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে তার মায়ের শারিরীক অবস্থ্যার খোঁজ খবর নিয়েছেন এবং বিভিন্ন সহায়তা দিয়েছেন। আজও ঈদ উপহার নিয়ে তাঁর মাকে দেখতে এসেছেন। আমি আমার ভাগিনার হত্যাকারী পলাতক সৈরাচারী সরকারের বিচার চাই।

উপজেলা নির্বাহী অফিসার  মনজুরুল আলম বলেন, জুলাই আগস্ট বিপ্লবের শহীদ মিনহাজুল ইসলামের বাড়িতে তাঁর মাকে দেখতে এসেছি এবং আসন্ন ঈদ উপলক্ষে তার পরিবারের জন্য কিছু ঈদ উপহার সামগ্রী উপজেলা প্রশসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।