সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি জ্যোতির, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অনলাইন ডেস্ক

ওয়ানডে ক্যারিয়ারে আজ বৃহস্পতিবারের আগ পর্যন্ত ৫৩টি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এসব ম্যাচে অনেক অর্জন থাকলেও আক্ষেপ রয়ে যায় একটি সেঞ্চুরির। অবশেষে আজ সেই আক্ষেপ ঘুচলো ডানহাতি অভিজ্ঞ ব্যাটারের।

বৃহস্পতিবার ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচেই তিন অংকের ম্যাজিক সংখ্যায় পৌঁছান জ্যোতি। তার দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৩ উইকেটে ২৭১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ওয়ানডেতে এটিই টাইগ্রিসদের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড।

পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানের মাথায় ওপেনার ইশমা তানজিম (১৩ বলে ৮) আউট হন। এরপর দ্বিতীয় উইকেটে ফারজানা হককে সঙ্গে নিয়ে ১০৪ রানের জুটি করেন জ্যোতি।

৮২ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরত যান ফারজানা। এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে সঙ্গে স্বপ্ন পূরণের দিকে ছুটতে থাকেন জ্যোতি। এ উইকেটে ১৫২ রানের জুটি করেন জ্যোতি ও ফারজানা।

ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে শতক পূর্ণ করেন জ্যোতি। শেষ পর্যন্ত ৮০ বলে ১০১ রান করে সাজঘরে ফেরেন নারী দলের অধিনায়ক। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি পূর্ণ হয়নি শারমিনের। ১২৬ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন তিনি।