সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

অনলাইন ডেস্ক :

চলতি বছরে জাপান, জার্মানি ও ইতালির তিন বিজ্ঞানী পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। বিজয়ীরা হলেন জাপানের স্যুকুরো মানাবে (৯০), জার্মানির ক্লাউস হাসেলমান (৮৯) ও ইতালির জর্জিও পারিসি (৭৩)।

তাদের মধ্যে স্যুকুরো মানাবে ও ক্লাউস হাসেলমান পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ ও নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয়টি অনুমানের জন্য যৌথভাবে এ পুরস্কারের অর্ধেক পেয়েছেন।

অন্যদিকে পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও উঠানামা পরস্পরের ওপর কী প্রভাব ফেলে তা আবিষ্কারের জন্য পুরস্কারের বাকি অর্ধেকটা পেয়েছেন ইতালির জর্জিও পারিসি।

মঙ্গলবার রয়েল সুইডিস একাডেমির মহাসচিব গোরান হ্যানসন বিজয়ীদের নাম ঘোষণা করেন। এর আগে সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসবে যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপোসিয়ানের নাম ঘোষণা করা হয়।

এছাড়া পর্যায়ক্রমে রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতে অসামান্য অবদান রাখার জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।