সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও সাবেক এমপি জ্যাকব রিমান্ডে

 

পৃথক দুই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

এর মধ্যে যাত্রাবাড়ী থানায় দায়ের করা শাওন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩ দিনের এবং সাবেক ওসি আবুল হাসানের ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

ভাটারা থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবের ৩ দিনের এবং রমনা থানার গৃহকর্মী হত্যা মামলায় ঝিনাইদহের সাবেক এমপি মো. নবী নেওয়াজকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

এছাড়া মুগদা, খিলগাঁও, যাত্রাবাড়ী থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, কামরুল ইসলাম, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, শাহজাহান খান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক বাবু, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা ও নজরুল ইসলাম মজুমদারকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।