সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মধ্যাহ্নবিরতি, দ্বিতীয় ও তৃতীয় সেশনের সময় জানালো বিসিবি

অনলাইন ডেস্ক

আগের দিনের ক্ষতি পুষিয়ে নিতে চতুর্থ দিনের খেলা কিছুটা এগিয়ে ৯টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। তবে আজ বুধবার সেটিও হতে দেয়নি বৃষ্টি। সিলেটে সকালে ভারী বৃষ্টি হওয়ায় মাঠ প্রস্তুত করতে সময় লেগেছে। ফলে খেলা শুরু হয়েছে ১১টায়।

এখন ভক্তদের মনে প্রশ্ন আসতে পারে, সিলেট টেস্টের চতুর্থ দিনে কখন মধ্যাহ্নবিরতি হবে এবং দ্বিতীয় ও তৃতীয় সেশনের খেলাই বা কখন শুরু হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুপর ১টায় মধ্যাহ্নবিরতিতে যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ৪০ মিনিটের বিরতির পর ফের খেলা শুরু হবে।

দ্বিতীয় সেশনের খেলা চলবে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ২০ মিনিটের চা-বিরতি।

দিনের শেষ সেশন শুরু হবে বিকেল ৪টায়। ১ ঘণ্টা ৪৫ মিনিট চলবে এই সেশন। অর্থাৎ মাঠের আলো ঠিক থাকলে আর বৃষ্টি না হলে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত খেলা চলবে।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। হতাশাজনক খবর হলো- দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। আজ একটি রানও যোগ করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আগের দিনের ৬০ রান নিয়েই ফিরতে হয়েছে সাজঘরে।