সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আফগানিস্তানে কিশোরীসহ ১৩ জনকে হত্যা: অ্যামনেস্টি

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানে হাজারা সম্প্রদায়ের এক কিশোরীসহ ১৩ জনকে হত্যা করেছে ক্ষমতাসীন তালেবানের সদস্যরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিহতদের মধ্যে ৯ জনই সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি’র সরকারের সেনা সদস্য ছিলেন। গেল আগস্টে কাবুল পতনের পর দেশটির দায়কুন্দি প্রদেশে তাদের হত্যা করা হয়। আত্মসমর্পণের পর পালিয়ে যাওয়ার সময় তাদের গুলি করে হত্যা করে তালেবানের সদস্যরা। এ সময় ১৭ বছর বয়সী এক কিশোরীসহ দুই বেসামরিক নাগরিক নিহত হন। এ ঘটনাকে যুদ্ধাপরাধ বলে মনে করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে, হত্যার অভিযোগ অস্বীকার করেছে তালেবান। অ্যামনেস্টির রিপোর্টকে একপেশে বলে মন্তব্য করেছে তালেবানরা।