সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এনআইডির তথ্য ফাঁস – আনসার ভিডিপি,ব্র্যাক ব্যাংকের যাচাই সেবা বন্ধ করলো ইসি

 

নাগরিকদের সংরক্ষিত এনআইডির তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘যাচাই সেবা’ সাময়িক বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির এনআইডি উইং মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

এরই মধ্যে তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান ডিজি। এনআইডি অনুবিভাগ থেকে ১৮৬টি প্রতিষ্ঠান তথ্য যাচাই সেবা নিতে ইসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে।

সবশেষ গত ফেব্রুয়ারি এনআইডি সেবা গ্রহণকারী তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস হওয়ার ঘটনার পর পাঁচটি প্রতিষ্ঠানের সেবাও বন্ধ রয়েছে। এবার আরও দুটি প্রতিষ্ঠানে তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া গেলো।

এনআইডি উইং মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, আমরা গতকাল জানতে পারি-ডেটা নিরাপত্তার স্বার্থে দৈনন্দিন যে চেকিং থাকে, প্রতিষ্ঠানগুলোকে দিয়েছি ওই প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত মনিটরিং করি। মনিটরিংয়ে গতকাল তথ্য আসে, মনিটরিংয়ে ধরা পড়ে দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া যাচ্ছে। তখন আমরা একটু কনসার্ন হই, যারা মনিটরিংয়ে ছিলেন তারা আরও ভালোভাবে চেক করেন।

এই কর্মকর্তা বলেন, যে লিঙ্ক থেকে তথ্য ফাঁস হচ্ছিল বলে জানতে পারি, সেখানে ক্লিক করলে এ দুটো প্রতিষ্ঠান আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক। তথ্য ফাঁস যে কোনোভাবেই বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।

ডিজি জানান, পরবর্তী চুক্তি অনুযায়ী যা করার করা হবে। এটা চলমান প্রক্রিয়া। যে কোনো মূল্যে দেশের নাগরিকের তথ্য যা ইসিতে সংরক্ষিত তা রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।