সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভাঙ্গুড়ার বিলাঞ্চলে আগাম জাতের ধান কাটছেন কৃষক

ফটো ক্যাপশন- ভাঙ্গুড়া(পাবনা): উপজেলার খানমরিচ ইউনিয়নে আগাম জাতের বোরো ধান কেটে ঘরে নিচ্ছেন কৃষকরা।

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিলাঞ্চলে আগাম জাতের বোরো ধান কাটা শুরু করেছেন কৃষক । প্রাকৃতিক দুর্যোগ বা অকাল বন্যার কবল থেকে রক্ষা পেতে তারা এসব ধান আবাদ করেছিলেন।

উপজেলার খানমরিচ ইউনিয়নের কয়ড়া গ্রামের কৃষক হাফিজুর রহমান বলেন,এ অ্ঞ্চলটি চলনবিলের মধ্যে অবস্থিত হওয়ায় নিচু এলাকার জমিগুলোতে আগাম জাতের ধানের আবাদ করা হয়। যার ফলে আগেভাগেই কাটার সুযোগ হয়েছে।

উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান বলেন, ইতোমধ্যেই চলনবিল এলাকায় আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। এছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ধানের বাম্পার ফলন হবে বলেও তিনি আশা করেন।

জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে নিম্না্ঞ্চল খানমরিচ,দিলপাশার,অষ্টমণিষা ও পারভাঙ্গুড়া ইউনিয়নে আগাম জাতের ধান চাষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেন,এ বছর শুরু থেকেই কৃষকদের প্রণোদনা দেওয়া হয়। এ ছাড়া সার,বীজ,সেচ ও কীট নাশকের সংকট ছিলনা। ফলে মাঠজুড়ে সোনালী ফসল ভরে উঠেছে।