সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে ১৪ জনের মৃত্যু

অমৃতসরের পাঁচটি গ্রামে বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন (প্রতীকী ছবি)

অনলাইন ডেস্ক

ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে পাঁচজনকে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (১৩ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, পাঞ্জাবের অমৃতসরের পাঁচটি গ্রামে বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভেজাল মদ পানে অসুস্থ হয়ে পড়া আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের শারীরিক অবস্থা জটিল।

বিষাক্ত মদ পানে মৃত্যুর এসব ঘটনা ঘটেছে অমৃতসরের ভাংগালি, পাতালপুরি, মারারি কালাঁ, থেরেওয়াল এবং তালওয়ান্দি ঘুমান—এই পাঁচটি গ্রামে।

অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সহানি জানিয়েছেন, ১৪ জনের মৃত্যু হয়েছে এবং জেলা পুলিশ সুপার মানিন্দর সিং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে প্রধান অভিযুক্ত প্রভজিত সিং এবং বাকি চারজন হলেন কুলবীর সিং, সাহিব সিং, গুরজন্ত সিং ও নিন্দর কৌর। এই ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।