সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বৃষ্টিতে বাইক চালানোর পর যেসব কাজ করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

বর্ষা বাইকারদের জন্য এক চ্যালেঞ্জিং সময়। রাস্তা পিচ্ছিল হয়ে যায়, চারপাশে কাদা জমে এবং সবচেয়ে বড় কথা বৃষ্টির পানি বাইকের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে পড়ে সমস্যা তৈরি করতে পারে। তাই বাইক ভালো রাখতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখা অত্যন্ত জরুরি।

আসুন জেনে নেওয়া যাক বৃষ্টিতে বাইক চালানোর সময় বাইকের যন্ত্রাংশ ভালো রাখতে যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে-

১. চেইন ও চেইনস্প্রকেটের যত্ন
বৃষ্টির পানিতে চেইনে পানি ঢুকে গিয়ে জং ধরতে পারে। প্রতিবার বৃষ্টিতে চালানোর পর চেইন পরিষ্কার করে শুকিয়ে ফেলুন। নিয়মিত চেইন লুব্রিকেটর ব্যবহার করুন। প্রতি ৫০০-৭০০ কিলোমিটার পর পর চেইন ভালোভাবে পরিষ্কার ও গ্রিজিং করুন।

২. ব্রেক সিস্টেম পরীক্ষা করুন
বৃষ্টির কারণে ব্রেক প্যাড ও ডিস্ক ভিজে যেতে পারে, যার ফলে ব্রেকিং পারফরম্যান্স কমে যায়। ব্রেক প্যাড ভেজা থাকলে তা শুকিয়ে নিন। নিয়মিত ব্রেক চেক করুন যাতে কাদা বা পানি জমে না থাকে। ব্রেক ফ্লুইড লেভেল ঠিক আছে কি না তা দেখুন।

৩. ইলেকট্রিক সংযোগ ও ব্যাটারির যত্ন
পানি ঢুকে ইলেকট্রিক সংযোগে শর্ট সার্কিট বা ব্যাটারি সমস্যা হতে পারে। বাইকের ইলেকট্রিক কানেকশনগুলো টেপ বা সিলিকন দিয়ে সিল করুন। ব্যাটারির টার্মিনালে গ্রিজ বা ভ্যাসলিন ব্যবহার করুন যেন পানি ঢুকতে না পারে। দিনের শেষে ব্যাটারির কানেকশনগুলো পরীক্ষা করুন।

৪. এয়ার ফিল্টার ও এক্সস্ট সিস্টেম সুরক্ষা
বৃষ্টির সময় পানি ঢুকে গেলে এয়ার ফিল্টার নষ্ট হতে পারে এবং ইঞ্জিনে সমস্যা হতে পারে। ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করুন যাতে এয়ার ইনটেকে পানি না ঢুকে। এক্সস্ট পাইপ ঢেকে রাখুন বা চালানোর পর মাফলার নিচে পানি জমেছে কি না তা চেক করুন।

৫. টায়ারের অবস্থা ভালো রাখুন
পিচ্ছিল রাস্তায় ভালো গ্রিপ না থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। টায়ারে পর্যাপ্ত ট্রেড আছে কিনা পরীক্ষা করুন। টায়ারের সঠিক প্রেসার বজায় রাখুন। অতিরিক্ত পুরোনো বা মসৃণ টায়ার হলে পরিবর্তন করুন।

৬. ওয়াশিং ও ওয়াক্সিং
বৃষ্টির কাদা ও পানি বাইকের রঙ ও ফিনিশিং নষ্ট করতে পারে। বাইক নিয়মিত ধুয়ে পরিষ্কার রাখুন। বাইকে ওয়াক্সিং করে রাখলে পানি কম ধরে এবং জং পড়া থেকে রক্ষা পাওয়া যায়।

৭. রেইন কভার ব্যবহার করুন
বাইক পার্ক করার সময় রেইন কভার ব্যবহার করুন যাতে ইলেকট্রনিক বা অন্যান্য অংশ বৃষ্টিতে সরাসরি ভিজে না যায়।