সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুটি নয়, আরব আমিরাতের সঙ্গে ৩টি টি-২০ খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে বেড়ে যাচ্ছে একটি ম্যাচ। দুই ম্যাচের জায়গায় এখন অনুষ্ঠিত হবে তিন ম্যাচ। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ মে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামেই।

আজ আরব আমিরাত ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এ তথ্য। দুই বোর্ডের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমেই অতিরিক্ত একটি টি-টুয়েন্টি খেলার বিষয়ে একমত হয়েছে বলে জানানো হয়েছে।

আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষ করেই পাকিস্তান যাবে বাংলদেশ- এমনটাই সূচি নির্ধারণ করা ছিল। তবে, ভারত-পাকিস্তানের মধ্যে চারদিনের যুদ্ধ সব ওলট-পালট করে দিয়েছে। বাংলাদেশ পাকিস্তান যাবে, তবে পরিবর্তিত সূচিতে অনুষ্ঠিত হবে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ২৭ মে।

এ সুযোগটাই গ্রহণ করেছে বিসিবি এবং আমিরাত ক্রিকেট বোর্ড। দুই ম্যাচের জায়গায় অতিরিক্ত আরও একটি ম্যাচ যোগ করেছে সিরিজের সঙ্গে। প্রথম এবং দ্বিতীয় ম্যাচের মতোই একই ভেন্যু এবং একই সময়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। টিকিটের মূল্যও একই। সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোও থাকবে একই।