সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লাহোরের আজকের ম্যাচ ও বাংলাদেশ সিরিজ নিয়ে যা বললেন সাকিব

অনলাইন ডেস্ক

লাহোর কালান্দার্স যেন এক পাকিস্তানে এক টুকরো বাংলাদেশ। পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন তিন বাংলাদেশি ক্রিকেটার- সাকিব আল হাসান, রিশাদ ও মেহেদী হাসান মিরাজ। আজ বৃহস্পতিবার রাত ৯টায় করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর খেলতে নামবে লাহোর। করাচির বিপক্ষে তিন বাংলাদেশিরই লাহোর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

আজকের ম্যাচ হারলেই পিএসএলের চলতি আসর থেকে বিদায় নিতে হবে লাহোরকে। বাঁচা-মরার ম্যাচের আগে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের সঙ্গে কথা বলেছেন সাকিব। প্রতিপক্ষ করাচিকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ বাংলাদেশি এই অলরাউন্ডার বলেন, এমন ম্যাচে ভালো পারফরম্যান্সের বিকল্প নেই।

জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি আগেও পিএসএল খেলেছি এবং প্রতিবারই ভালো অভিজ্ঞতা হয়েছে। গত দশ বছরে পিএসএল অনেক উন্নতি করেছে।’

করাচির বিপক্ষে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়ে সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্লে-অফে কোয়ালিফাই করার জন্য জয় অনেক গুরুত্বপূর্ণ। আমাদের করাচি কিংসের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জিততেই হবে এবং এটাই আমাদের মূল লক্ষ্য। করাচি কিংস খুব ভালো দল, আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

৩৮ বছর বয়সী এই তারকা লাহোরের ইতিবাচক ড্রেসিং রুম পরিবেশের প্রশংসা করেন। শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে এক দলে খেলার সুযোগ পেয়ে ভালো অনুভব করছেন বলে জানান।

তিনি বলেন, ‘লাহোর কালান্দার্স একটি দারুণ দল। আমি শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফের বিপক্ষে আগে খেলেছি। আর এখন তাদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করছি। একে অপরকে জানার ভালো সুযোগ।’

গেল ১৮ মে পেশোয়ার জালমির বিপক্ষে লাহোরের প্লে-অফ নিশ্চিতের ম্যাচ দিয়ে দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব।

দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ স্বীকার করেন সাকিব জানান, উত্তেজনা থাকলেও শারীরিকভাবে মানিয়ে নেওয়াটা সময়সাপেক্ষ। তবে নিজের ফর্ম নিয়ে আশাবাদী।

সাকিব বলেন, ‘দীর্ঘ সময় পর যখন আবার ক্রিকেট খেলতে নামেন, তখন অনেক উত্তেজনা কাজ করে। তবে সেই সঙ্গে দেখতে হয় শরীর কীভাবে রেসপন্ড করে। অনেকদিন পর খেলা কিছুটা আলাদা। সামনে যেসব ম্যাচ আছে, সেগুলো আমার জন্য ভালো হবে।’

আগামী ২৮ মে থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের অ্যাওয়ে টি-টুয়েন্টি সিরিজ। এ সিরিজ প্রসঙ্গে সাকিব বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভালো একটি সিরিজ হবে। দুই দলে অনেক তরুণ খেলোয়াড় আছে, এবং তারা ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে থাকবে।’