সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিদেশে ভাষা শিক্ষা কোর্সে টাকা পাঠানো সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বিদেশে ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করল কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ভাষা কোর্সের জন্য বৈদেশিক শিক্ষা ফি পাঠাতে আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না।

বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, স্বীকৃত বিদেশি প্রতিষ্ঠানে ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হলে শিক্ষার্থীরা নির্ধারিত নথিপত্র উপস্থাপন সাপেক্ষে অনুমোদিত ব্যাংকের মাধ্যমেই সরাসরি প্রয়োজনীয় অর্থ পাঠাতে পারবেন। আগে শুধু ব্যাচেলর বা উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে এই সুবিধা থাকলেও এখন ভাষা শিক্ষাকেও এই কাঠামোর আওতায় আনা হলো।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের কিছু দেশে ভাষা দক্ষতা থাকলে শিক্ষার্থীরা সহজে চাকরি ও উচ্চশিক্ষার সুযোগ পায়। এই নীতির ফলে রিক্রুটিং এজেন্সির ওপর নির্ভরতা কমে সরাসরি বিদেশে যাওয়ার পথ খুলবে।

বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, বৈধ উপায়ে অর্থ পাঠানোর সুযোগ সহজ হওয়ায় এখন আরও বেশি শিক্ষার্থী স্বল্প খরচে বিদেশে নিজ উদ্যোগে পড়তে যেতে পারবেন, যা দেশের রেমিট্যান্স আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।