Skip to content

বিশ্বে করোনা আক্রান্ত ২৩ কোটি ৬৭ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৬৭ লাখ ৩৭ হাজার ২৫৮ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৮ লাখ ৩৩ হাজার ৬৭০ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৪৮ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ১০ হাজার ১৭৩ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৯ হাজার ৮৬৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৫ লাখ ৩২ হাজার ৫৫৮ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে বৃহস্পতিবার পর্যন্ত মোট তিন কোটি ৩৯ লাখ ১৪ হাজার ৪৬৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৫০ হাজার ১৬০ জনে।