সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিলেটে শাহজালাল ফার্টিলাইজার থেকে আ্যমোনিয়া সরবরাহে নিষেধাজ্ঞা

সিলেট অফিস :
সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে তরল আ্যমোনিয়া গ্যাস সংগ্রহে বেশ কয়েকজন ডিলারকে সারকারখানায় প্রবেশে  নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে  ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ শনিবার এই  নিষেধাজ্ঞার নোটিশ জারী করেন।
ফেঞ্চুগঞ্জ থানার এএসআই কাঞ্চন চক্রবর্তী স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় সারকারখানার ভেতরে সারকারখানার ডিলার মেসার্স সাইদ এন্টারপ্রাইজ ও জামালপুর জেলার সরিষাবাড়ির অ্যামোনিয়া ডিলার রফিকুল ইসলাম, মো মশিউর রহমান, মিজানুর রহমান ও রিপন আহমেদের মধ্যে ২ কোটি টাকার দ্বন্দ্ব রয়েছে।
এ নিয়ে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সাইদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর রায়হান উদ্দীন মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে আদালত ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে উল্লেখিত বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয় বিবদমান দুটি গ্রুপ যথাক্রমে মেসার্স সাইদ এন্টারপ্রাইজ প্রোপ্রাইটর রায়হান উদ্দীন এবং রফিকুল ইসলাম, মো: মশিউর রহমান, রিপন আহমদ, মিজানুর রহমানসহ অজ্ঞাত ৩০/৪০ জনের কেউ বিষয়টির মিমাংসা না হওয়া পর্যন্ত  সারকারখানায় প্রবেশ করতে পারবে  না।
জানা গেছে, ডিলার রায়হান উদ্দীনের কাছ থেকে বিবাদী রফিকুল ইসলাম, মিজানুর রহমান,মশিউর রহমান এবং রিপন আহমেদ যাদের ব্যবসা  প্রতিষ্ঠান বুশরা এন্টারপ্রাইজ, নিলয় নির্জন এন্টারপ্রাইজ শুভ এন্টারপ্রাইজসহ ১২ টি প্রতিষ্ঠানের নামে অথোরাইজেশন ও ব্যবসা দেয়ার কথা বলে ২ কোটি টাকা হাতিয়ে নেয়।
সম্প্রতি রায়হান উদ্দীন তাদের নিকট  তার পাওনা ২ কোটি টাকা চাইতে গেলে তাকে নানা হুমকি ধমকি ও ভয়ভীতি দেখানো হয়।
এঘটনায় উপায়ান্তর না পেয়ে ব্যবসায়ী রায়হান উদ্দীন আদালতের আশ্রয় গ্রহণ করেন। এ এস আই কাঞ্চন চক্রবর্তী জানান, নোটিশ ইতিমধ্যে বিবদমান ২টি গ্রুপসহ শাহজালাল সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক ও নিরাপত্তা শাখায় দেয়া হয়েছে।
নোটিশ পাওয়ার পর কেউ আইন অমান্য করলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।