সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আন্দোলনের তৃতীয় দিনেও উত্তাল কারমাইকেল কলেজ

oplus_0

রংপুর ব্যুরো:

রংপুরের কারমাইকেল কলেজে একাডেমিক ভবন, অডিটরিয়াম, আবাসিক হল নির্মাণ, শিক্ষকসংকট সমাধান সহ ৩৭ দফা দাবিতে কারমাইকেল কলেজের মূল গেইট তালাবদ্ধ করে তৃতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তাঁরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজ বুধবার রেলপথ ও সড়কপথ অবরোধ করবেন বলে ঘোষণা দেন তাঁরা।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। কলেজের প্রধান গেইটে তালা লাগিয়ে শিক্ষার্থীরা গেইটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন । বিক্ষোভ চলে দুপুর দু’টা পর্যন্ত। এসময় অন্তর্র্বতীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লক্ষ্য করে (টিকিট লাগলে টিকিট নেন কারমাইকেল কলেজ এসে যান, ভাড়া লাগলে ভাড়া নেন কারমাইকেল কলেজ এসে যান) স্লোগান দেন শিক্ষার্থীরা।..
গত রোববার রেল ও সড়কপথ অবরোধ করে তাঁরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তাঁদের মূল দাবি ছিল শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেন সরাসরি ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দেন। তবে এবিষয়ে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি।
আন্দোলনের সমন্বয়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘আমাদের দাবি সমুহের মধ্যে, যে দাবি গুলো কলেজ প্রশাসন বরাবর  ছিল সেগুলো তারা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের যে ১২ টি দাবি ছিল, বিশেষ করে অন্যতম দাবি ছিল উপাচার্য এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় সরাসরি আমাদের কলেজে এসে  সমস্যার সমাধান করবেন, এই বিষয়ে কলেজ প্রশাসন আমাদের শুধু ওভার ফোনে কথা বলে দেবার আশ্বাস দিয়েছেন, আমারা শিক্ষার্থীরা এই প্রস্তাব নাকচ করে দিয়েছি। আমাদের দাবি শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়কে সরাসরি আমাদের কলেজে এসে সমস্যার সমাধানে আমাদের নিশ্চয়তা দিতে হবে।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওয়াজেদ মোস্তফা বলেন, ‘ আমাদের যে ৩৭ টি দাবি আছে, যতক্ষণ পর্যন্ত না কলেজ প্রশাসন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষা উপদেষ্টার উপস্থিতিতে আমাদের দাবিগুলো মেনে নেয় ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

একই বিভাগের শিক্ষার্থী রিফাত হাসান বলেন, আমরা ৩৭ টি দাবি নিয়ে গত রোববার থেকে আন্দোলন করে যাচ্ছি, আজ আমরা কলেজের প্রধান গেইট তালাবদ্ধ করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছি। বুধবার(আজ) একই দাবিতে আমরা নগরীর লালবাগে সড়ক ও রেলপথ অবরোধ করব।
এ বিষয়ে কারমাইকেল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে আমরা একমত। তবে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের দাপ্তরিকভাবে কিছু সীমাবদ্ধতা আছে। ইতিমধ্যে ১৪টি দাবির বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার সরাসরি আগমনের যে দাবি তুলেছেন, তা নিয়ে আমরা মহাপরিচালকের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা রাজি হলে মহাপরিচালক মহোদয় শিক্ষার্থীদের সাথে ফোনে কথা বলবেন বলে আস্বস্ত করেছেন।
অপরদিকে কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সমর্থন দিয়েছেন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রংপুর মহানগর শাখা। ঐ শাখার সভাপতি নুরুল হুদা তার ফেসবুকে আন্দোলনের সমর্থনে স্ট্যাটাস দেন। তিনি তার ফেসবুকে পোস্টে লেখেন, ‘উত্তরবঙ্গের আবেগ, অনুভূতি, ঐতিহ্য ও ভালবাসার সাথে যুক্ত কারমাইকেল কলেজ। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই- ‘শিক্ষার্থীদের দাবি সমুহের যৌক্তিকতা উপলব্ধি করুন এবং যৌক্তিক সময়ের মধ্যেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন’।