সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শাহরাস্তিতে আলোচিত আলমগীর হত্যা মামলার ১ম আসমী তাজুল ঢাকায় গ্রেপ্তার

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ

শাহরাস্তি উপজেলায় মনিপুর গ্রামের আলমগীর হত্যার মূল হোতাকে ঢাকার উত্তর খান এলাকায় গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার পিপিএম (বার) জানান,

২৪ জুন (মঙ্গলবার) ছদ্মবেশে ঢাকার উত্তর খান এলাকায় ভ্যানে করে জুতা বিক্রি করা কালে শাহরাস্তি মডেল থানা পুলিশের কাছে গ্রেপ্তার হয় তাজুল ইসলাম তপন।গ্রেপ্তারের পর প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এ হত্যার সাথে অন্য কেহ জড়িত আছে কিনা না।

আলমগীর হত্যা হওয়ার পর আসামী হিসেবে একই গ্রামের সোনিয়াকে গ্রেপ্তার করার পর আলমগীর হত্যার বিষয়  জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম এর সম্পৃক্ততার বিষয় সামনে আসে।

উল্লেখ্য গত মার্চ মাসে শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামে এক প্রবাসীর বাড়ির ছাদে ডেকে নিয়ে আলমগীর কে গলা কেটে হত্যা করা হয়।আলমগীর হত্যার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।