সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মৌলভীবাজারে সাহাবীদের নিয়ে কটূক্তির অভিযোগে নারী আইনজীবী আটক

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) ও সাহাবি হযরত মুয়াবিয়া (রা.) সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে মৌলভীবাজারে উমায়রা ইসলাম নামে এক নারী আইনজীবীকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় শহরের ক্লাব রোড এলাকায় তার বাসা থেকে তাকে আটক করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্ত আইনজীবী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাহাবীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেন, যা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হানে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

জানা যায়, উমায়রা ইসলাম দীর্ঘদিন ধরে ইসলাম, নবী করিম (সা.), সাহাবায়ে কেরাম ও আলেম সমাজ সম্পর্কে নেতিবাচক ও বিদ্বেষমূলক মন্তব্য করে আসছেন। সর্বশেষ ২৮ জুন, হযরত উমর (রা.) ও হযরত মুয়াবিয়া (রা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুসলিম সমাজে ক্ষোভের সৃষ্টি করে।

ঘটনার পর মৌলভীবাজারের মুসলিম কমিউনিটি, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ জনগণের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি ওঠে। সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ জানায় এবং দ্রুত গ্রেফতারের দাবি তোলে।

আটকের পর সামাজিক মাধ্যমে উমায়রা ইসলামের ক্ষমতাসীন দলের কিছু নেতার সঙ্গে ছবি ভাইরাল হয়, যা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।

মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, “সাহাবীদের নিয়ে কটূক্তির অভিযোগে একজন নারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”