সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পুরনো এটিএম মেশিন কিনে দেড় লক্ষাধিক টাকা পেলেন তিন বন্ধু

অনলাইন ডেস্ক :

অকেজো এটিএম মেশিন সস্তায় কেনার পর সেটা খুলে মোটা অঙ্কের টাকা পেয়েছেন তিন বন্ধু। জানা গেছে, এটিএম মেশিনটি ৩০০ ডলারে কিনেছিলেন তিন বন্ধু। ভেতরে টাকা থেকে গেছে কি না তা দেখতে মেশিনটি খুলে ফেলেন তারা। এরপর দেখা যায়, এটিএমের ধাতব বাক্সের ভেতর রয়েছে ২০০০ ডলার। বাংলাদেশি টাকায় যা দেড় লক্ষাধিক। পুরো ঘটনার একটি ভিডিও টিকটকে দিয়েছেন তিন বন্ধু। তাতে দেখা যায়- হাতুড়ি, শাবল দিয়ে এটিএমটি খোলার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত তারা সফল হন। ভিডিওটি যিনি রেকর্ড করেছেন, তিনি ঘটনাটির প্রেক্ষাপটের বর্ণনাও দিয়েছেন। তিনি জানিয়েছেন, এক ব্যক্তি এই শর্তেই তাদের ওই মেশিনটি বিক্রি করেছিলেন যে ভেতরে যদি কিছু থাকে তবে তা ক্রেতারাই পাবেন। ঘটনাটি বিদেশের। তবে কোন দেশ বা কোন শহরের তা জানা যায়নি। টিকটক ভিডিওতে ওই তিন বন্ধু জানিয়েছেন, তারা ভেবেছিলেন কিছু টাকা থাকবে। তবে তার পরিমাণ যে এত হবে, তা কল্পনাও করেননি। সূত্র : ইন্ডিয়া টাইমস।