সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী

 

নির্বাচন কমিশন (ইসি) থেকে নির্দেশনা এলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বনানীতে সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি।

গত কয়েক সপ্তাহ ধরে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রমের বিস্তারিত তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মিলিটারি অপারেশন্স ডিরেক্টরেটের (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী সিএমএইচ-গুলোতে জুলাই আন্দোলনে ৪ হাজার ৭৯০ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে ২২ জন ঢাকা সিএমএইচে-এ ভর্তি আছেন।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী নিয়োজিত আছে। গত দুই সপ্তাহে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ছাড়া ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত চার শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, শুধু গত দুই সপ্তাহে চট্টগ্রাম থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ছাড়াও ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৫ আগস্টের পর ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের প্রসঙ্গে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।