সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ব্রাজিল বিশ্বকাপ, অলিম্পিকের হাতছানি ঋতুপর্ণাদের

বাংলাদেশের নারী ফুটবল দল/ ছবি: বাফুফে

 

আগামী বছর ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ জাতি নিয়ে এশিয়ার শীর্ষ টুর্নামেন্ট এশিয়ান কাপ। বাংলাদেশের নারী ফুটবল ইতিহাস করে ফেলেছে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে। আর এতে অপার সম্ভাবনার দুয়ারে প্রবেশ করেছে বাংলাদেশের নারী ফুটবল দল।

এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বের ফলাফলের ভিত্তিতে ২০২৭ ফিফা নারী বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ করে নিতে পারবে বাংলাদেশের মেয়েরা। তাই বাফুফে আসন্ন এশিয়া কাপের পাশাপাশি বিশ্বকাপ-অলিম্পিকের সম্ভাবনাও পরিকল্পনায় রাখছে।

অস্ট্রেলিয়া, চীন, কোরিয়া, জাপান ও বাংলাদেশের সাথে আরো ৭ দল নিয়ে হবে এশিয়ান কাপ। ১২ দল খেলবে ৩ গ্রুপে ভাগ হয়ে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সাথে তৃতীয় হওয়া সেরা দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেমিফাইনাল ও ফাইনাল।

গতকাল মিয়ানমারের সাথে খেলার আগে বাংলাদেশের নারী ফুটবল দল/ ছবি: বাফুফে

এশিয়া থেকে ৮ দেশের বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ আছে। এর মধ্যে এশিয়ান কাপের সেমিফাইনালে ওঠা চার দল সরাসরি চলে যাবে বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে হারা চার দলের মধ্যে হবে প্লে-অফ। প্লে-অফ খেলার মাধ্যমে যাবে দুই দল। প্লে-অফে পরাজিত দুই দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে। সেই প্লে-অফে এশিয়ার দল জিতলে ৮টি দলের সুযোগ হবে বিশ্বকাপ খেলার। অর্থাৎ বাংলাদেশ যদি এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারে, তাহলে তিন-তিনটি সুযোগ থাকবে বিশ্বকাপের টিকিট পাওয়ার।

সুযোগ থাকবে ২০২৮ অলিম্পিক ফুটবলের বাছাইপর্ব খেলারও। সেই বাছাইপর্বে দুই গ্রুপে ভাগ খেলবে দলগুলো। দুই গ্রুপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের নারী ফুটবলে সুযোগ পাবে। ২০২৬ নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল সুযোগ পাবে অলিম্পিক বাছাই খেলার। অলিম্পিক বাছাইপর্বে ৮ দল দুই গ্রুপে খেলবে। দুই গ্রুপ চ্যাম্পিয়ন দল লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সুযোগ পাবে।