সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে অস্ট্রেলিয়া: আমীর খসরু

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করতে অস্ট্রেলিয়া সহায়তা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৪ টায় রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে বৈঠক হয় বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতৃবৃন্দের।

বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে নির্বাচন কমিশনে (ইসি) সহায়তা করে থাকে। ইতোমধ্যে তারা সেটা করছে। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা ভূমিকা পালন করবে।’

এই বিএনপি নেতা আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় উঠে এসেছে বিগত ৩-৪টা নির্বাচন বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা মনে করছে আগামী নির্বাচনে ভোটারের উপস্থিতি খুবই ভালো হবে। সকল শ্রেণী-পেশার মানুষ উচ্ছাসের সঙ্গে ভোট দিতে যাবে।