সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ওমানে ঘূর্ণিঝড়ে নিহত ৩ প্রবাসীর গ্রামের বাড়িতে শোক

ওমানে ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে নিহত তিন বাংলাদেশির লক্ষ্মীপুরের সদর উপজেলার মধ্যম মকরধ্বজ গ্রামে নিজ বাড়িতে চলছে শোকের মাতম।

নিহতরা হলেন, ওই গ্রামের শামছুল ইসলাম, আমজাদ হোসেন হ্নদয় ও জিল্লাল হোসেন। এরা তিনজন পরস্পর নিকটাত্মীয় বলে জানা গেছে।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, ওমানের মাস্কাট শহরের কাছে উপকূলীয় সাহাম এলাকায় একটি খেজুঁর বাগানে শ্রমিক হিসেবে কাজ করতো বাংলাদেশের লক্ষ্মীপুরের আমজাদ। তার নিকটাত্মীয় অপর দুই জন একই এলাকায় কাজ করতেন। গত ৩ অক্টোবর ওমানে ঘূর্ণিঝড় শাহীন আঘাত হানলে প্রাণ হারান তারা।

নিহতদের ক্ষতিপূরণসহ দ্রুত লাশ ফেরত আনতে জোর দাবি জানিয়েছেন স্বজনরা।

–ইউএনবি